জিনের কারণে বাঁ-হাতি হয়
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, মানুষের বাঁ-হাতি অথবা ডান-হাতি হওয়ার জন্য দায়ী জিন। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এ গবেষণার ফলাফল প্লস জেনেটিকস প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
ডান-হাতি বা বাঁ-হাতি হওয়ার পেছনে কার্যকর জিনটি মস্তিষ্কেও বিশেষ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন গবেষকরা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ৫ ভাগ থেকে ২০ ভাগ পর্যন্ত মানুষ বাঁ-হাতি হয়। তবে কেন অল্পকিছু লোক বাঁ-হাতি হয়, গবেষকরা তা এখনও ব্যাখ্যা করতে পারেননি।
ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের জেনেটিকস ডক্টোরিয়াল প্রতিনিধি এবং গবেষণাদলের সদস্য উইলিয়াম ব্র্যান্ডার জানিয়েছেন, হাতের এ বিষয়টি আসলে বেশ জটিল বৈশিষ্ট্যপূর্ণ। কারণ এর পেছনে কয়েকশ’ জিন জড়িত থাকে।
