এবার গ্যালাক্সি নোট টু-এর পেছনে লাগলো অ্যাপল
মার্কিন প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান অ্যাপল যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাংয়ের সঙ্গে পেটেন্ট নিয়ে চলমান আইনি লড়াইয়ে আরো ছয়টি পণ্য অন্তর্ভূক্তির আবেদন করেছে। নতুন পণ্যের মধ্যে রয়েছে বাজারে সাফল্য পাওয়া স্যামসাং গ্যালাক্সি নোট টু। খবর রয়টার্স-এর।

শুক্রবার যুক্তরাষ্ট্রের আদালতে করা নতুন আবেদনে অ্যাপল এবার পেটেন্ট লক্সঘনের অভিযোগে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি, গ্যালাক্সি ট্যাব ৮.৯, গ্যালাক্সি ট্যাব ১০.১, স্যামসাং রাগবি প্রো ও স্যামসাং গ্র্যালাক্সি এস থ্রি মিনি অন্তর্ভূক্তির আবেদন করেছে।
অ্যাপলের পেটেন্ট লক্সঘনের অভিযোগে স্যামসাংয়ের বিরুদ্ধে করা দু’টি মামলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে বিচারাধীন। ২৪ অগাস্ট অ্যাপলের এধরনের আরেকটি মামলায় স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা করে আদালত।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপলের পেটেন্ট লক্সঘন করে তৈরি স্যামসাংয়ের নতুন আসা পণ্যগুলোর বিষয়ে অ্যাপল যত্নের সঙ্গে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তবে এ বিষয়ে স্যামসাংয়ের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।