২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে উপগ্রহ খোয়ালো জাপান

প্রায় এক মাস দশদিন আগে মহাকাশের  ব্ল্যাকহোল বা  কৃষ্ণগহ্বরে উঁকি দিতে যে উপগ্রহটি পাঠানো হয়েছিল তা খোয়া গেছে বলে জানিয়েছেন জাপান মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 07:29 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

শনিবার সন্ধ্যা থেকে উপগ্রহটির সঙ্গে কোন যোগাযোগ হচ্ছে না বলে জাক্সার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত মাসে স্থানীয় সময় বিকেল ৫ টা ৪৫ মিনিটে তানেগাশিমা মহাকাশ স্টেশন থেকে ২ দশমিক ৭ টনের এই রকেটটি ছেড়ে যায়।

জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা) এবং মিতসুবুশি ভারী শিল্প কোম্পানির যৌথ উদ্যোগে এইচ-টু রকেটে এস্ট্রো-এইচ বা হিতামি (জাপানি ভাষায় চোখ)  ৫৮০ কিমি দূরে কক্ষপথে যায়।।

মহাকাশ তরঙ্গ পর্যবেক্ষণ ও তার সদৃশ্য চিত্র আনতে উপগ্রহটি পাঠানো হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন এ উপগ্রহে লাগানো এক্স-রে প্রতিফলনের মাধ্যমে উচ্চ তাপমাত্রা সম্পন্ন ব্লাকহোল এবং অন্যন্য গ্যালাক্সির তথ্য পাওয়ার জন্য তিনশ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে রকেটটি তৈরি করা হয়েছিল।

জাক্সার বার্তায় বলা হয়, যোগাযোগ বিচ্ছিন্ন উপগ্রহটি সম্ভবত ভেঙে গেছে। যার কারণে সেখান থেকে কোন বার্তা পাওয়া যাচ্ছে না।

জাপানের প্রযুক্তিমন্ত্রী হিরোশি হাসে মঙ্গলবার টোকিওতে বলেন, এটি নিশ্চিত যে উপগ্রহটি খোয়া গেছে। তবে কি কারণে তা নষ্ট হয়েছে সেটি অনুসন্ধানের জন্য জাক্সাকে বলা হয়েছে।

 টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাকাসুকা এই এ্যাস্ট্রা-এইচ উদ্ভাবক।