১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

সাভারে ‘মাদকসেবীর’ বিবাদ, ছুরিকাঘাতে একজন নিহত

পুলিশ জানায়, কথা কাটাকাটির জেরে অন্যরা রহিজকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সাভারে ‘মাদকসেবীর’ বিবাদ, ছুরিকাঘাতে একজন নিহত

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2022, 10:04 PM

Updated : 23 Sep 2022, 10:04 PM

ঢাকার সাভারে ‘মাদক সেবনের সময়’ বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার চাঁপাইন তালতলায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এসআই মাহবুবুর রহমান জানান। 

নিহত রহিজ উদ্দিন (৩০) ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই মাহবুবুর রহমান বলেন, দুপুরে তালতলায় রহিজ উদ্দিনসহ কয়েকজন যুবক মাদক সেবন করছিলেন। এ সময় কথা কাটাকাটির জেরে অন্যরা রহিজকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

“সেখানে থাকা ইমান আলী নামে এক ব্যক্তি উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রহিজকে মৃত ঘোষণা করেন।” 

মাহবুব আরও জানান, তার মরদেহ চাঁপাইনের খালেকের বাড়ির সামনে এনে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় সাভার মডেল থানা পুলিশ বাধা দেয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।