২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুক নদীর বাঁধে মাছ ধরার উৎসব

প্রত্যেক বছরের মত এবারও কার্তিক মাসের প্রথম দিন খুলে দেওয়া হয় ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় সুক নদীর বুড়ির বাঁধের দরজা। আর বাঁধের পানি কমে এলে মাছ ধরার উৎসবে মেতে উঠেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই উৎসবে হাজারো শৌখিন, পেশাদার ও স্থানীয় মৎস্য শিকারি মাছ ধরছেন। ৫০ একর এলাকা জুড়ে নির্মিত এই বাঁধ মাছের অভয়াশ্রম। এ বছর এখানে বিভিন্ন জাতের ৬০ কেজি মাছের রেণু ছাড়া হয়েছে। মাছ ধরার এ আয়োজনকে ঘিরে বাঁধ এলাকা পরিণত হয় মিলনমেলায়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 08:53 PM

Updated : 17 Oct 2023, 08:53 PM

Image

ডিঙি নৌকা ও কলা গাছের ভেলায় করে অনেকেই ফিকা জাল, খইয়া জাল দিয়ে মাছ ধরছেন। 

Image

সুক নদীর বুড়ির বাঁধের জলকপাট খোলার পর পানির স্রোতে ফিকা জাল মারছেন দুইজন মৌসুমি মৎস্য শিকারি।

Image

বুড়ির বাঁধে যে যার মত ফিকা জাল ফেলছেন।

Image

হাঁটু পানিতে দাঁড়িয়ে মাছ ধরছেন কিশোর-যুবক-বৃদ্ধ।

Image

দুই তরুণ ফিকা জাল ডাঙ্গায় তুলে মাছ সংগ্রহ করছেন।

Image

৫০ একর এলাকা জুড়ে বিস্তৃত এই বাঁধে হাজারো শৌখিন, পেশাদার ও স্থানীয় মৎস্য শিকারি মাছ ধরছেন।