শ্রীবরদীতে পিঠা উৎসবে পদ্মা সেতুর প্রতিরূপ
বিজয় দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদী থানা চত্বরে পিঠা উৎসব আয়োজন করেছে থানা কর্তৃপক্ষ। সোমবার রাতের এই উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাঁপা, পুলি, পাটিসাপটা ও চিতই পিঠার পাশাপাশি পদ্মা সেতুর প্রতিরূপ তৈরি করা হয়।
