২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোলায় ১৫ কেজি হরিণের মাংস জব্দ, যুবক গ্রেপ্তার

আটক যুবকসহ ছয়জনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করেছে পুলিশ।

ভোলায় ১৫ কেজি হরিণের মাংস জব্দ, যুবক গ্রেপ্তার

ভোলার মনপুরায় হরিণের ১৫ কেজি মাংসসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2023, 11:31 PM

Updated : 01 Jun 2023, 12:24 PM

ভোলার মনপুরা উপজেলায় হরিণের ১৫ কেজি মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবক গ্রেপ্তার হলেও চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

সোমবার শেষ রাতে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান।

গ্রেপ্তার ২৮ বছর বয়সি মো. কালু মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের গেদু সর্দারের ছেলে।

পালিয়ে যাওয়া অন্যরা হলেন মো. শাখাওয়াত (৩৩), মো. শাহীন (২৫), সামসুল আলম (৪২), ফারুক ওরফে কালা ফারুক (২৫) এবং মো. কুট্টি (৪০)। তারা সবাই মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, একদল শিকারি বদনার চরে হরিণ শিকারের পর জবাই করে মাংস ভাগবাটোয়া করে নিয়ে যাচ্ছে–এমন খবর পেয়ে পুলিশের একটি দল সড়কে অবস্থান নেয়।

“এ সময় একদল লোক ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করে পুলিশ। তাদের মধ্যে কালুকে আটক গেলেও তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

“পরে কালুর ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জেরার মুখে কালু চক্রের অপর পাঁচ জনের নাম জানায়।”

পরে কালুসহ চক্রের অপর ছয়জনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায় মামলা করেছে পুলিশ।

পালিয়ে যাওয়া অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি সাইদ আহমেদ জানান।