০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর আব্দুল হালিম

একইদিন প্রক্টরের দায়িত্ব থেকে অধ্যাপক মো. জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর আব্দুল হালিম

অধ্যাপক মো. জাকির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 10:01 PM

Updated : 01 Oct 2026, 10:01 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব থেকে অধ্যাপক মো. জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুল হালিম।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

আদেশে বলা হয়, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই আদেশে অধ্যাপক আব্দুল হালিমকে ১ অক্টোবর বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক আব্দুল হালিম প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।