Published : 14 Jan 2024, 12:16 AM
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ব্যাহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়; পরে রাত পৌনে ১২টায় আবার ফেরি চালু হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।
এদিকে এক ঘণ্টার বেশি ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে প্রচন্ড শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
খালেদ নেওয়াজ বলেন, “ঘন কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় মাঝ নদীতে পথ হারিয়ে বরকত, খান জাহান, এনায়েতপুরী, হাসনাহেনা ফেরি আটকে যায়। এরপর থেকেই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশা কেটে গেলে রাত পৌনে ১২টায় আবারও ফেরি চলাচল শুরু হয় বলে জানান খালেদ নেওয়াজ।