১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আটকে গেল চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন

সীমানা নিয়ে রিটের কারণে এই নির্বাচন আটকে গেছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 08:27 PM

Updated : 26 Sep 2022, 08:29 PM

সীমানা নিয়ে রিট মামলার কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোত্তাওয়াকিল রহমান জানান, “নির্বাচন কমিশনের চিঠির আলোকে আজ সোমবার বিকালে নির্বাচন স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

উচ্চ আদালতে গোমস্তাপুর উপজেলার এক ব্যক্তি সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে একটি রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত নির্বাচন স্থগিতের নির্দেশ দেন বলে জেলা নির্বাচন কার্যালয়ের একজন কর্মকর্তা জানান।

আগামী ১৭ অক্টোবর সারা দেশে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যাদের সবাই ক্ষমতাসীন দলের। অর্থাৎ, এ নির্বাচনে ৬১ জেলার চেয়ারম্যান পদের মধ্যে ৪৪ শতাংশ ক্ষেত্রে ভোটের আর দরকার হবে না।

একইভাবে সংরক্ষিত সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী ভোটের আগেই নির্বাচিত হয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী না থাকায়। সব মিলিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ৭৭ জন প্রার্থী।

প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ শেষে দেশের ৬১ জেলার একীভূত তথ্য গণমাধ্যমে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা।

সোমবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। এর আগে রোববার শেষ হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সময়।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, কুমিল্লা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, ঝালকাঠী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, ঢাকা, নওগাঁ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, পাবনা, পিরোজপুর, ফেনী, বরগুনা, বরিশাল, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট জেলায় চেয়ারম্যানন পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন:

পুরানো খবর:

জেলা পরিষদ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান আওয়ামী লীগের ২৭ প্রার্থী

পুরানো খবর:

জেলা পরিষদ: বাছাই শেষে আরও ৩ একক চেয়ারম্যান প্রার্থী

পুরানো খবর:

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খুলনা কারাগারে

পুরানো খবর:

হত্যাচেষ্টা: বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কারাগারে