১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রংপুর নির্বাচন: বিজিবির গাড়িতে আগুন, কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

আমাশু কুকরুল এলাকার কাউন্সিলর প্রার্থীর পরাজিত হওয়ার খবরটি ছড়ালে বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ করে একদল লোক।

রংপুর নির্বাচন: বিজিবির গাড়িতে আগুন, কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

হারাধন রায়

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 11:51 PM

Updated : 27 Dec 2022, 11:59 PM

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার সময় বিজিবির গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এক কাউন্সিলর পদপ্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর আমাশু কুকরুল এলাকায় এ ঘটনা ঘটে বলে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসেন জানান। 

গ্রেপ্তার হারাধন রায় আমাশু কুকরুল ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

স্থানীয়দের বরাতে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, সন্ধ্যায় নগরীর আমাশু কুকরুল এলাকায় হারাধনের পরাজিত হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে বিজিবির টহল গাড়িতে অগ্নিসংযোগ করে একদল লোক। পরে বিভিন্ন দোকান ও স্থাপনায় ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Image

বিজিবির গাড়িটি ভস্মীভূত হয়ে যায়

আবু মারুফ হোসেন আরও জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত করা হচ্ছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।

হারাধন রায়কে থানা হাজতে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় হারাধনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা করা হবে।