টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ
১৫ মার্চ থেকে ১৭ মার্চ বঙ্গবন্ধুর সমাধি সৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে তিন দিন সাধারণ দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।
সোমবার জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পন্ন করার স্বার্থে তার সমাধি সৌধ কমপ্লেক্সে ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।”
মুঈনুল ইসলাম জানান, শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্তে এই আদেশ জারি করা হয়েছে।
