২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৮৫ কেজির বাঘাইড়, লক্ষাধিক টাকায় বিক্রি

বর্তমানে ব্রহ্মপুত্র নদে ছোট-বড় বাঘাইড় মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2023, 10:30 PM

Updated : 02 Dec 2023, 10:30 PM

কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ৮৫ কেজির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শ‌নিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের কা‌জিয়ার চ‌র এলাকার ব্রহ্মপুত্র নদে জেলে মো. মহুবর রহমানের জালে মাছটি ধরা পড়ে।

পরে মহুবর রহমান বাঘাইড় মাছ‌টি বি‌ক্রির জন‌্য উপজেলার হা‌তিয়া ইউনিয়নের মাছ ব‌্যবসায়ী মন্টুর কাছে নিয়ে যান। তখন উৎসুক জনতা মাছ‌টি দেখার জন‌্য ভিড় করেন।

মাছ ব‌্যবসায়ী মন্টু বলেন, মাছ‌টি তিনি এক লাখ দুই হাজার টাকা দিয়ে কিনে নেন। পরে ঢাকার এক ব‌্যবসায়ীর কাছে এক হাজার ৩০০ টাকা কে‌জি দরে মোট এক লাখ ১০ হাজার ৫০০ টাকায় বি‌ক্রি করে দিয়েছেন।

কু‌ড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান বলেন, মহুবর রহমানের মাছ ধরার বিষয়‌টি তিনি অবগত নন। তবে বর্তমানে ব্রহ্মপুত্র নদে ছোট-বড় বাঘাইড় মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে।