১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগ

“স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় ব্যাংকের প্রয়োজনীয় নথিপত্র ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা গেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 01:06 PM

Updated : 11 Nov 2026, 01:06 PM

পাবনা সদর উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

দোগাছি বাজারে মঙ্গলবার রাত দেড়টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে বলে গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আসাদুজ্জামান জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওই কার্যালয়ে হামলা চালায়।