১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে দোকানে ঢুকে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

এ ছাড়া তিনি দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

সিরাজগঞ্জে দোকানে ঢুকে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নিহত আব্দুল কুদ্দুস সরকার

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2023, 09:00 PM

Updated : 18 Feb 2023, 08:59 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দোকানে ঢুকে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে।   

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান। 

নিহত আব্দুল কুদ্দুস সরকার (৬০) ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং চেয়ারম্যান ছিলেন।  

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “আব্দুল কুদ্দুস বাজারে তার সার ও কীটনাশকের দোকানে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫ অস্ত্রধারী দোকানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।” 

“আমরা ঘটনাস্থলে আছি। তার বুকে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে। বিস্তারিত পরে জানানো হবে।” 

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন বলে রাত ৮টার দিকে জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।