২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

বান্দরবানে শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ

বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বড়ুয়া প্রধান অতিথি হয়ে সনদপত্র বিতরণ করেন।

বান্দরবানে শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ

কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে খুদে প্রশিক্ষণার্থীরা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2022, 11:11 PM

Updated : 24 Nov 2022, 11:11 PM

বান্দরবানে শিশু সাংবাদিকতা বিষয়ক দুদিনের কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জেলা শহরে রয়েল হোটেলের সম্মেলন কক্ষে খুদে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ বিতরণ করা হয়।

গত বুধবার সকালে প্রধান অতিথি হয়ে কর্মশালা উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো।

ইউনিসেফের সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজন করে।

দুদিনের এ কর্মশালায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৬ বছর বয়সী ২০ শিশু-কিশোর অংশ নেয়।

সমাপনী দিনে বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বড়ুয়া প্রধান অতিথি হয়ে সনদপত্র বিতরণ করেন।

প্রদীপ কুমার বলেন, আগের দিনে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ ছিল না। অনেকই অবসর সময়ের ঐচ্ছিক কাজ হিসেবে সাংবাদিকতা করতেন। বর্তমানে শিক্ষার্থীরা সাংবাদিকতাকে আকর্ষণীয় পেশা হিসেবে বেছে নিচ্ছেন। সেজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগও চাল হয়েছে।

‘‘এ কর্মশালার মাধ্যমে অনেক শিক্ষার্থী পরবর্তীতে সাংবাদিকতা পেশায় আসতে আগ্রহী হবে। শিশু সাংবাদিকতার কর্মশালা কাজে লাগিয়ে শিশুদের আরও জানা-বোঝার সুযোগ তৈরি হবে। এখন থেকে সমসাময়িক ঘটনাবলির সম্পর্কে ভালো ধারণা রাখার মানসিকতা তৈরি হবে।’’

Image

খুদে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সদর উপজেলা ইউএনও সাজিয়া আফরোজ

অধ্যক্ষ প্রদীপ কুমার আরও বলেন, “এক সময় সাংবাদিকতা পেশায় শুধু ছেলেরাই কাজ করত; মেয়েদের সংখ্যা খুবই কম ছিল। এখন ঝুঁকিপূর্ণ জেনেও অনেক মেয়ে ভালো সাংবাদিকতা করে যাচ্ছেন।”

এ কর্মশালার মাধ্যমে ভবিষ্যতে শিশুদের মধ্যে থেকে আরও অনেক মেয়ে সাংবাদিক তৈরি হবে বলেও তিনি মনে করেন। 

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি উসিথোয়াই মারমা।

অনুষ্ঠানে বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা এবং হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সৈয়দা জান্নাত মৌ উপস্থিত ছিলেন।

শেষ দিনে শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেন নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক আতিয়া চৌধুরী।

এ ছাড়া শিশু প্রশিক্ষর্ণীদের সঙ্গে মতবিনিময় করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ।

আরও পড়ুন:

পুরনো খবর:

বান্দরবানে শিশু সাংবাদিকদের দুদিনের কর্মশালা শুরু