০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ভোরের দিকে তিন তরুণ মোটরসাইকেলে আলমডাঙ্গার পারলক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন।

চুয়াডাঙ্গায় গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনায় আহত সজীব হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2024, 09:59 AM

Updated : 14 Apr 2024, 09:59 AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। 

রোববার সকাল ৬টার দিকে উপজেলার পারলক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া। 

নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার বড়াই এনায়েতপুর গ্রামের আরিফ হোসেনের ছেলে তামিম হোসেন (১৭) ও একই গ্রামের সেন্টু হোসেনের ছেলে খালিদ হোসেন (১৮)। 

আহত হয়েছেন সদর উপজেলা গ্রামের সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজিব হোসেন (১৮)। 

ওসি গনি মিয়া জানান, রোববার ভোরের দিকে তিন তরুণ মোটরসাইকেলে আলমডাঙ্গার পারলক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির।   

“এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন মারা যান। আরেকজনকে এলাকার লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।” 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোরশেদ আলম জানান, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। 

উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই চিকিৎসক।