১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোলায় লুকোচুরি খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

রাফিন উপজেলার ৫৬ নম্বর দেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 02:32 PM

Updated : 14 Dec 2022, 02:32 PM

ভোলার লালমোহন উপজেলায় বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ভবনের ছাদে এ ঘটনা ঘটে বলে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান।  

নিহত মো. রাফিন (১২) উপজেলার ৫৬ নম্বর দেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল এবং দেবীর চর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুম্মান খানের ছেলে।

ওসি মাহবুবুর বলেন, সকালে মাদ্রাসা মাঠে রাফিন বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলা করছিল। এ সময় সে মাদ্রাসার ছাদে পানির ট্যাংকির পাশে লুকাতে যায়। কিন্তু অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।