২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঘন কুয়াশা: আরিচা-কাজিরহাট ফেরি পারাপার বন্ধ

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে আছে পণ্যবাহী ট্রাক ও কিছু যানবাহন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 10:04 AM

Updated : 25 Dec 2023, 12:13 PM

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ জানান, রোববার রাত সাড়ে ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

“ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১০টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা কমে আসে। ফেরি চলাচলের চ্যানেলে বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। “

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে পণ্যবাহী ট্রাক ও কিছু যানবাহন। শীতের মধ্যে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সকালে কুয়াশায় কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা খালেদ নেওয়াজ।