১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তিনটি মামলায় আসামি আলাউদ্দিনের ১৬ বছরের কারাদণ্ড হয়। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 05:55 PM

Updated : 08 Oct 2023, 05:55 PM

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে ঝিনাইদহের র‌্যাব-৬।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন বলেন, “গোপন সূত্রে খবর আসে, সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আলাউদ্দিন দর্শনায় অবস্থান করছেন। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

২০০২ সালের ৩০ অগাস্ট সাতক্ষীরা যাচ্ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাড়িবহরটি কলারোয়া পার হওয়ার সময় হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনটি মামলা করা হয়।

দীর্ঘ শুনানি শেষে গত ১৮ এপ্রিল সাতক্ষীরার বিশেষ ট্রাইবুনাল-৩ এ মামলার রায় দেন। রায়ে ৪৮ জনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এদের মধ্যে আসামি আলাউদ্দিনের তিনটি মামলায় ১৬ বছরের কারাদণ্ড হয়। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid0Ra6d9DNhQvu6PvtgDa324eURWsgMBBWyHtwmeRYVL15YUnBuBrNzaF1idu8emXcel]