১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনলেন মাশরাফিসহ চার প্রার্থী

জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রার্থীদের সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 08:25 PM

Updated : 25 Dec 2023, 09:20 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মাশরাফি বিন মুর্তজাসহ চার প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে এ আসনের পৌরসভা ও মাইজপাড়ায় নির্বাচনি বিশেষ আদালতের হাকিম রাকিবুল হাসান ও মো. আনিসুর রহমান যৌথভাবে এ জরিমানা করেন।

নির্বাহী হাকিম রাকিবুল বলেন, মাশরাফি ও অন্য দলের প্রার্থীর প্রতিনিধিরা দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন; যা নির্বাচনি বিধিমালার ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮(১) মোতাবেক (ওয়ালে পোস্টার সাঁটানো) আচরণবিধির লঙ্ঘন।

পরে নৌকার প্রার্থী মাশরাফিকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের লতিফুর রহমানকে তিন হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।

জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রার্থীদের সতর্ক করা হয়েছে বলে নির্বাচনি বিশেষ ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাকিবুল জানান।