০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে কিশোরীকে ‘ধর্ষণচেষ্টা’, ব্লেডের আঘাতে আহত বৃদ্ধ

ফুলবাড়ী থানার এসআই ইকবাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 09:18 AM

Updated : 01 Oct 2026, 09:18 AM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় কিশোরীর ব্লেডের আঘাতে তিনি আহত হন।

ফুলবাড়ী থানার এসআই ইকবাল হোসেন বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর বাবা রাত ৯টার দিকে মকবুল হোসেনের (৬০) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, মকবুল হোসেন দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। সন্ধ্যায় কিশোরীকে বাড়িতে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা চালান। তখন কিশোরী তাকে ব্লেড দিয়ে গোপনাঙ্গে আঘাত করে এবং চিৎকার করে। তখন মকবুল পালিয়ে যান।

ফুলবাড়ী থানার এসআই ইকবাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।