১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ

২৪ থেকে ২৬ এপ্রিল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 04:15 PM

Updated : 18 Apr 2023, 04:15 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। 

মঙ্গলবার সমাধি সৌধের সহকারী কিউরেটর মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। 

আগামী ২৬ এপ্রিল নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্‌পু টুঙ্গিপাড়া সফর করবেন বলে কর্মসূচি রয়েছে।