২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাইলফলকে ধাক্কা দিয়ে বাইক খাদে, স্কুলছাত্র নিহত

দ্রুতগতির মোটরসাইকেলটি মাইলফলকে আছড়ে পড়ে এবং এরপর রাস্তার পাশে খাদে উল্টে যায়।

মাইলফলকে ধাক্কা দিয়ে বাইক খাদে, স্কুলছাত্র নিহত

নাজমুল হাওলাদার

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 07:04 PM

Updated : 22 Apr 2023, 07:17 PM

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন; আহত হয়েছেন তার দুই বন্ধু।

শনিবার দুপুরে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাওলাদার (১৫) সৌদি আরব প্রবাসী নান্দু হাওলাদারের ছেলে এবং কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলেন নিহতের দুই বন্ধু জাহিদ হোসেন ও আকরাম। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার এসআই জাহিদ হোসেন জানিয়েছেন, দুপুর ৩টার দিকে শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে ফুফু বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে দুই বন্ধুসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাজমুল।

“দুপুর ৩টার দিকে দ্বিতীয়খণ্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি মাইলফলকে আছড়ে পড়ে এবং এরপর রাস্তার পাশে খাদে পড়ে যায়।”

এসআই জাহিদ জানান, আহত নাজমুল, জাহিদ ও আকরামকে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।