২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় অসুস্থ গরুর মাংস বিক্রি, বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

এ সময় এক মণ মাংস জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 05:03 PM

Updated : 29 Sep 2026, 05:07 PM

গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ধাপেরহাট রোডে সোনালী ব্যাংক সংলগ্ন জীম মাংসের আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।

বিক্রেতার নাম জেলাল শেখ; বয়স ৪০ বছর

ইউএনও রওজাতুন জান্নাত বলছেন, “গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। এ সময় মাংস বিক্রেতা অসুস্থ গরু জবাই করার কথা স্বীকার করেন।

 “পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এক মণ মাংস জব্দ করা হয়।”

জব্দ করা মাংস তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান জানান।