১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 03:23 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১টার দিকে মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি উত্তম কুমার জানিয়েছেন।

মৃতরা হল- মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন এবং আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী।

স্থানীয়দের ভাষ্য, শিশু দুটি বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়।

পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে। পরে দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি উত্তম কুমার বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।