২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

অটোভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় ট্রাক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 01:48 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক চালকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান যমুনা সেতু পশ্চিম থানার এএসআই শফিকুল ইসলাম।

নিহত জয়েন উদ্দিন (৫০) সদর উপজেলার সয়দাবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

এএসআই শফিকুল বলেন, একটি ট্রাক ঢাকামুখি লেন দিয়ে যাওয়ার সময় ওই অটোভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। 

এ ঘটনায় মামলা করা হয়েছে।

এছাড়া নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।