১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুজিবনগরে নিজের ঘরে যুবককে গলা কেটে হত্যা

স্থানীয়দের ধারণা মাদক বেচাকেনা নিয়ে লেনদেনের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2024, 01:18 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

মেহেরপুরের মুজিবনগরে নিজ ঘরে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার মধ্যরাতে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মজিবনগর থানার ওসি সাইফুল ইসলাম। 

নিহত আলম হোসেন (৩৫) ওই গ্রামের আকবর আলীর ছেলে।

বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, রাতের আঁধারে কে বা কারা আলম হোসেনের বাড়িতে তার কক্ষে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, স্থানীয়দের ধারণা মাদক বেচাকেনা নিয়ে লেনদেনের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে। বিএনপি পরিবারের সন্তান আলম হোসেনের নামে দুটি মাদক মামলা রয়েছে। তিনি মাদক কেনাবেচার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল এলাকাবাসী জানিয়েছে। 

মুজিবনগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও মাঠে কাজ করছে বলে জানান তিনি।