২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে: বাণিজ্যমন্ত্রী

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 08:29 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শনিবার সকালে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আকাশসম প্রত্যাশা নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।” 

এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

নামাজ শেষে দুই মন্ত্রী সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সকাল সাড়ে ৮টায় জেলার প্রধান ঈদ জামাতে তারা অংশ নেন। ঈদের নামাজ পরিচালনা করেন বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী।

সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঈদ নামাজে অংশ নেন।