১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি, পাটক্ষেতে মিলল লাশ

লাশ উদ্ধার ক‌রে ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 01:48 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের একদিন পর এক যুবকের হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে মদাপুর ইউনিয়নের সুর্যদিয়া মাদ্রাসার পাশে বিল মানুষমারা গ্রামের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধারের খবর জানান কালুখালী থানার ওসি মোস্তফা কামাল।

নিহত আসাদুল ইসলাম (২৫) ওই ইউনিয়নের বিলমানুষমারা গ্রামের শাজাহান মণ্ডলের ছেলে এবং বালিয়াকান্দি উপ‌জেলার মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছি‌ল।

তার লাশ উদ্ধার ক‌রে ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে পুলিশ। 

ওসি মোস্তফা বলেন, “আসাদুল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। 

“পরে রাতে পরিবারের সদস্যরা বিষয়টি কালুখালী থানায় জানায়। সকালে পাটক্ষেতে তার হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।”

হত‌্যাকা‌ণ্ডের কারণ অনুসন্ধা‌নে কাজ চলছে। পাশপাশি এ ঘটনায় জ‌ড়িতদের গ্রেপ্তা‌রের চেষ্টাও চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।