১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারের বাঁকখালী নদীতে ভেসে এসেছে নারীর লাশ

অজ্ঞাত নারীর চেহারা চেনা যাচ্ছে না। তবে তার বয়স আনুমানিক বয়স ২২-২৩ হতে পারে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 04:19 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে নদীর চাকমারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিঙ্গাপাড়া এলাকায় লাশটি ভেসে আসে বলে জানিয়েছেন রামু থানার ওসি আরিফ হোসাইন।

রামুর চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, সকালে ড্রেজার মেশিনের রশিতে লাশটি আটকা পড়ে। পরে স্থানীয়রা রামু থানা পুলিশকে খবর দেয়। 

ওসি আরিফ হোসাইন বলেন, লাশটি নদীর স্রোতে দূর থেকে ভেসে এসেছে। তার পরিচয় পাওয়া যায়নি। চেহারা চেনা যাচ্ছে না। তবে তার বয়স আনুমানিক বয়স ২২-২৩ হতে পারে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।