১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

বরিশালে মন্দির থেকে ১০ কেজির কাসার ঘণ্টাসহ মালামাল চুরি

রাস্তার পাশে অবস্থিত মন্দিরটির আশপাশে কোনো বাড়িঘর নেই।

বরিশালে মন্দির থেকে ১০ কেজির কাসার ঘণ্টাসহ মালামাল চুরি

বরিশালের আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পতিহার সার্বজনীন কালী ও শীতলা মন্দির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 06:44 PM

Updated : 19 Oct 2026, 06:44 PM

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি মন্দির থেকে ১০ কেজি ওজনের কাসার ঘণ্টাসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে।

রোববার মধ্যরাতে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার সার্বজনীন কালী ও শীতলা মন্দিরে এ ঘটনা ঘটে বলে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন।

ওসি বলেন, মন্দিরটি রাস্তার পাশে অবস্থিত। আশপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই। দুর্গাপূজা নিয়ে সবাই ব্যস্ত রয়েছেন। অরক্ষিত থাকায় রাতে চুরির ঘটনা ঘটেছে।

সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মিলন দত্ত বলেন, সোমবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি দেখতে পান, মন্দিরের দরজার রড ও ভিতরে স্টিলের ট্রাংক ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পরে বিষয়টি সবাইকে জানান তিনি।

মন্দিরের সভাপতি নিখিল দাস বলেন, মন্দিরের আশপাশে কোনো বাড়িঘর নেই। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরটির লোহার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।

সেখানে স্টিলের ট্রাংক ভেঙে নগদ টাকা, ১০ কেজি ওজনের পিতলের ঘণ্টা, পূজার উপকরণ, কাসা, পিতলের কলসি, থালা, ঝুড়ি, বৌল, গ্লাস, পাজাল, প্রদীপ এবং দানবাক্সের টাকাও চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।