২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

গত ৩ অক্টোবর রাতে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 05:56 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

মৌলভীবাজারের বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। 

বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় দেন বলেন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু নাসের মোহাম্মদ মাসুদ। 

এর আগে শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় তাকে আদালতে হাজির করা হয়।

এবার গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে ছিলেন অতিরিক্ত পিপি আবু নাসের মোহাম্মদ মাসুদ। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন মোহাম্মদ আলী।

গত ৩ অক্টোবর রাতে সাবেক কৃষিমন্ত্রী  ও মৌলভীবাজার-৪ আসনের ছয় বারের সাবেক এই সংসদ সদস্য আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। 

পরে রোববার সন্ধ্যায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়।