Published : 25 Aug 2025, 04:30 PM
গাইবান্ধার সাঘাটা উপজেলায় রাতের আঁধারে পারিবারিক কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া সরদার পাড়া গ্রাম থেকে সাতটি এবং আখকচুয়া গ্রাম ১১টি কঙ্কাল চুরি হয়েছে।
সোমবার দিনভর একের পর এক কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি স্বজন ও এলাকাবাসীর নজরে আসায় এলাকাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার বলেন, এক রাতে এভাবে এতগুলো কঙ্কাল চুরি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, খবর পেয়ে সোমবার তিনি ওই এলাকা পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, কারা এবং কেন এই কঙ্কাল চুরি করেছে; তা এখনও জানা যায়নি। তবে পুলিশ কারণ অনুসন্ধান ও চোরদের শনাক্ত করতে কাজ করছে।