১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠকে সংঘর্ষে ১ জন নিহত

রাতে আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠকে সংঘর্ষে ১ জন নিহত
আহতদের হাসপাতালে নিয়ে আসার পর স্বজনদের ভিড়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 12:09 AM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ব্যক্তির নাম জাকু মাতুব্বর। তিনি সোনাখোলা গ্রামের মৃত্যু আনোয়ার মাতুবরের ছেলে।  

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের কুতুবউদ্দিনের একটি ভ্যান ছিনতাই হয়। এ ঘটনায় সোনাখোলার মহসিনের ছেলে সালাউদ্দিন ও তার দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ নিয়ে রোববার সন্ধ্যার পর সালিশ বৈঠক বসে।

তারা বলেন, সালিশ বৈঠক চলাকালে নলিয়া গ্রামের ভ্যানচালক কুতুবউদ্দিন ও তার লোকজনকে অপমান করে তাড়িয়ে দেয় সোনাখোলা গ্ৰামের সালাউদ্দিন ও তার লোকজন। এ নিয়ে সে গ্রামের জাকু মাতুব্বরের সঙ্গে সালাউদ্দিনের কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং পরে সংঘর্ষ বেঁধে যায়।

রাত ৯টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে জাকু মাতুব্বর ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয় লোকজন আহতদের কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুইজনকে আনা হয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জাকু মাতুব্বরের লাশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে।