১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় পাঁচদিন পর বিপৎসীমার নিচে উপদাখালির পানি

গত ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত নদীটির পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছিল।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 01:05 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে উপদাখালি নদীর পানি অবশেষে বিপৎসীমার নিচে নেমে এসেছে।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ উপদাখালি নদীর পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরেছে।

গত ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত নদীটির পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছিল।

শাখাওয়াত বলছেন, “জেলার জেলার অন্যান্য নদী খালিয়াজুরীর ধনু, জারিয়ার কংশ, বিজয়পুর ও দুর্গাপুরের সোমেশ্বরী এবং আটপাড়ার মগড়া নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। 

“তবে ধনু নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি ক্রমাগত বাড়ছে।” 

বর্তমানে এ নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে বলে জানান তিনি। 

নেত্রকোণার নদ-নদীর পানি বাড়ছেবিপৎসীমার উপরে উপদাখালি