Published : 01 May 2026, 11:10 PM
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক এবং নিহত চালকদের পরিবারকে মে দিবস উপলক্ষে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের পালবাজারে নতুনবাজার-পুরাণবাজার সংযোগ সেতু সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ১০টি পরিবারকে এ সহায়তা দেওয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত স্থানে গাড়ি রাখতে হবে। পৌর এলাকার স্ট্যান্ডগুলোতে শ্রমিকদের সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। শ্রমিকদের জন্য টয়লেট ও বিশ্রামাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় ইজারাদার সোহেল গাজী এবং চাঁদপুর পৌরসভার উদ্যোগে আহত অটোরিকশা চালক ও নিহত চালকদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।
এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার উপস্থিত ছিলেন।