মানিকগঞ্জে বাড়িতে গৃহবধূর গলাকাটা লাশ
পুলিশ বলছে, এ ঘটনায় নিহতের এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মানিকগঞ্জের ঘিওরে নিজ বাড়ি থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ঠাকুরকান্দি গ্রাম থেকে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঘিওর থানা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।
নিহত সুমাইয়া আক্তার ওই গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী।
বুধবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি রফিকুল বলেন, “মঙ্গলবার রাত ৮ট থেকে ৯টার মধ্যে কোনো এক সময় সুমাইয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায়
তার প্রতিবেশী আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।”
ঘটনাটি তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
