১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ওজনে কারচুপি: গোপালগঞ্জে পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

“ভোক্তা পর্যায়ে পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহে ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়ে টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 07:27 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অপরাধে পাম্প মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে ‘মেসার্স টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। 

তিনি বলেন, “ভোক্তা পর্যায়ে পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহে ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়ে টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়। 

“তাই পাম্প মালিক জাকির হোসেনকে পেট্রোলিয়াম আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।” 

বেশি দামে জ্বালানি বিক্রি ও ওজনে কম দেওয়ার বিরুদ্ধে প্রশাসনের তদারকি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।