১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১০

ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছালে এ দুর্ঘটনা হয়।

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১০
প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 11:27 AM

Updated : 26 Aug 2026, 10:35 AM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান জানান।

এ ঘটনায় চার জনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। 

তারা হলেন, জেলার ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৩) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষ বায়ান গ্রামের মৃত আ. ওয়াজেদের ছেলে জিয়াউল (৩৫)।

ওসি নান্নু খান বলেন, শুক্রবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছালে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুইজন মারা যান। ”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন ওসি।