১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ ছাত্রলীগের সাবেক নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ওসি বলেন, “এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা দেখছি ঘটনার সঙ্গে কারা জড়িত।”

ময়মনসিংহ ছাত্রলীগের সাবেক নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
দেবাশীষ তালুকদার শুভ ও আজিজুল ইসলাম।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 11:17 AM

Updated : 26 Aug 2026, 12:46 PM

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ দুইজনকে পিটুনি দেওয়ার পর পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার বালিয়া মোড় এলাকায় তাদের আটকে তাদের মারধর করা হয় বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি আব্দুল হাদি। 

আটকরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ এবং উপজেলার রূপসী ইউনিয়নের খাসকান্দা গ্রামের আজিজুল ইসলাম। তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

এদিকে তাদের মারধরের একটি ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।  ভিডিওতে দেখা যায়, ছাত্র-জনতা আটকদের মারপিট করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এসময় আকুতি-মিনতি করতে দেখা যায় দেবাশীষ তালুকদার শুভকে।

দুজনকে মারধরের সময় ছাত্র-জনতার সঙ্গে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি এ কে এম আরিফুল হক। 

তিনি বলেন, “ছাত্র লীগ-আওয়ামী লীগ সন্ত্রাসীদের মারধরের সময় আমরাও সঙ্গে ছিলাম। তাদের মারধর ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ।”

ওসি আব্দুল হাদি বলেন, দুজনকে মারধরের পর পুলিশে দেওয়া হয়। পুলিশ তাদেরকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

ওসি আরও বলেন, “এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা দেখছি ঘটনার সঙ্গে কারা জড়িত।”