১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

এ ঘটনা কেউ আটক হয়নি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 06:17 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ৫ কোটি ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দের খবর জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধ ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছেন সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

তবে এ ঘটনা কেউ আটক হয়নি।

বিজিবি বলছে, সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, সংগ্রাম, উৎমা এবং মিনাটিলা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ক্রিম, ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো এবং চিনি জব্দ করা হয়।

জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা। 

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জব্দ করা চোরাইপণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।