০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নাটোরে বৃষ্টির মধ্যে চেম্বারে ঢুকে চিকিৎসককে কুপিয়ে হত্যা

পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 11:37 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

নাটোর সদর উপজেলায় এক হোমিও চিকিৎসককে তার চেম্বারে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সদরের চাঁদপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার ওসি মনসুর রহমান।

নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে অজ্ঞাত অস্ত্রধারীরা নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজারের পাশে আনোয়ারুল ইসলামের চেম্বারে ঢুকে তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঈনুল হক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে।

ওসি মুনসুর রহমান বলেন, পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে সেসব বিষয় উদঘাটন শেষে বিস্তারিত জানাতে পারব।