১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫ দোকান

এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বিডিনিউজ২৪

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 10:46 AM

Updated : 26 Aug 2026, 03:23 PM

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইসলামগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চার ঘণ্টার চেষ্টা চালিয়ে ভোরে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন সোনাইমুড়ী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আল মামুন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাত ১টার দিকে ইসলামগঞ্জ বাজারের রহমত ফার্ণিচারে আগুনে লেলিহান দেখা যায়। মুহুর্তের মধ্যে তা পাশের সাইমুন ফার্ণিচার, চট্টগ্রাম ফার্ণিচারসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। 

ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে যাওয়া ১৫টি দোকানের মধ্যে ফার্ণিচার ছাড়াও রয়েছে ফার্মেসি, হার্ডওয়্যার, মুদি ও মনোহরী দোকান। এতে তাদের অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার ফাইটার আল মামুন বলেন, রাত ১টা ৫ মিনিটে রহমান ফার্নিচারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে সোনাইমুড়ী, চৌমুহনী ও মাইজদী থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪ ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ক্ষয়ক্ষতি নিরূপণে তারা কাজ করছেন বলেও জানান তিনিঅ