১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জের ৬টি আসনের পাঁচটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র জয়ী

নিজ কার্যালয় থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 11:26 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে ধানের শীষের প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

শুক্রবার ভোরে নিজ কার্যালয় থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

ফলাফল অনুযায়ী কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে ধানের শীষ প্রতীকে মাজহারুল ইসলাম এক লাখ ২৪ হাজার ৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী হেদায়েতুল্লাহ হাদী পেয়েছেন এক লাখ এক হাজার ১৩২ ভোট।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া ও কটিয়াদী) আসনে ধানের শীষ প্রতীকে জালাল উদ্দিন এক লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন এক লাখ ২০ হাজার ৯৭৫ ভোট।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে বিএনপির এম ওসমান ফারুক এক লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জেহাদ খান পেয়েছেন এক লাখ দুই হাজার ৪৭৬ ভোট। 

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এক লাখ ৩২ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে রোকন রেজা শেখ পেয়েছেন ৫৭ হাজার ৮২৯ ভোট।

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল হাঁস প্রতীকে ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট। 

কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনে ধানের শীষ প্রতীকে মো. শরীফুল আলম এক লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিশের প্রার্থী আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।