১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রামুতে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

“প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 05:21 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধ বিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে লাশ উদ্ধারের খবর জানান রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ।

মৃত ভিক্ষুর নাম থুই নু মং মারমা প্রকাশ কিমা চারা (২২)।

তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি ফরিদ বলেন, “থুই নু মং দীর্ঘদিন ধরে ওই বিহারে থাকতেন। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

“স্থানীয়দের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।”

মরদেহ ফ্রিজে রাখা হবে জানিয়ে তিনি বলেন, মৃত ব্যক্তির পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।