১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:07 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাইজা (৮) ও ওমর ফারুক (৬) ওই বাড়ির কামাল হোসেনের সন্তান। 

ফাইজা স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে এবং ওমর ফারুক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। শিশু দুটির বাবা কামাল হোসেন পেশায় শিক্ষক। 

তার বন্ধু তুহিন হায়দার জানান, দুপুরের দিকে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পুকুরে নেমে তলিয়ে যায়। পরে খোঁজ পেয়ে স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা হোসেন বলেন, “দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।”

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, কোনো ধরনের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।