১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে হাজং ছাত্র সমাজের নেতৃত্বে রামকৃষ্ণ-বিজয়

এই কমিটি হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে কাজ করবে বলে জানান নেতারা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

বাংলাদেশ হাজং ছাত্র সমাজ শেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। 

২৫ সদস্যের জেলা কমিটিতে রামকৃষ্ণ হাজংকে আহ্বায়ক এবং বিজয় হাজংকে সদস্যসচিব করা হয়েছে।

নতুন কমিটির নেতারা জানান, বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অন্তর হাজং এবং সাধারণ সম্পাদক শ্রীবন হাজং অক্ষয় এই কমিটি অনুমোদন করেছেন।  

কমিটির অন্য নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক দ্বীপ হাজং, গীতাঞ্জলি হাজং, অনিন্দিতা হাজং, শিবা হাজং, বর্ষা হাজং, যুগান্ত হাজং, শতাব্দী হাজং, প্রান্ত হাজং ও নিলয় হাজং।

সদস্য হলেন- বিজয় হাজং, কুশল হাজং, নন্দিতা হাজং, অগনিভ সরকার, পূর্ণিমা হাজং, লিমন হাজং, সানি হাজং, অনির্বাণ হাজং, গায়ত্রী হাজং, সেজুতি হাজং, প্রশান্ত হাজং, হৃদয় হাজং, ধ্রুব হাজং, সীমা হাজং, প্রিয়ন্তি হাজং ও অলক হাজং।

এই কমিটি হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে কাজ করবে বলে জানান নেতারা।