১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে শিয়াল মারার ফাঁ‌দে প্রাণ গেল কৃষকের

স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে ক্ষেতে পড়ে থাক‌তে দে‌খেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 04:09 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

কু‌ড়িগ্রামের উলিপু‌র উপজেলায় শিয়াল মারার ফাঁদে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ‌হয়ে‌ছে।

বুধবার সকা‌লে পৌর শহ‌রের না‌রি‌কেলবা‌ড়ি সন্যাসীর তলা এলাকায় এ ঘটনা ঘটে বলে উলিপুর থানার ও‌সি ‌জিল্লুর রহমান জানান।

নিহত আব্দুল হা‌কিম আব্দুল হা‌কি‌ম (৫৯) ওই এলাকার নুরুল হ‌কের ছেলে।

নিহ‌তের স্বজন ও স্থানীয়রা বলেন, আব্দুল হা‌কিম বা‌ড়ির পা‌শে আট শতক জ‌মি‌তে পাট চাষ ক‌রছেন। সম্প্রতি ওই ক্ষে‌তে শিয়াল ঢুকে পাট গাছ ভে‌ঙে ফেলছিল। শিয়া‌লের হাত থে‌কে পাট রক্ষা করার জন্য ক্ষে‌তে বৈদ্যু‌তিক ফাঁদ পাতেন হাকিম।

বুধবার সকা‌লে ‌বিদ্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে বিদুৎস্পৃষ্ট হন হাকিম। সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে ক্ষেতে পড়ে থাক‌তে দে‌খে বাড়ির লোকজন ও স্থানীয়দের ডাক দেন। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানে কর্তব‌্যরত চি‌কিৎসক হাকিমকে মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনাটি তদন্ত করে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হবে বলে ও‌সি ‌জিল্লুর রহমান জানান।