Published : 31 May 2026, 05:45 PM
চুয়াডাঙ্গার দর্শনায় ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রমের’ অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।
রোববার ভোর ৫টা ১৫ মিনিটে বিজিবির বারাদি বিওপির নিয়মিত টহল দল তাদের সীমান্তের কাছ থেকে আটক করে বলে বিজিবি-৬ চুয়াডাঙ্গার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান।
আটকদের মধ্যে তিন নারী, পাঁচ শিশু এবং দুই পুরুষ রয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “আটক ব্যক্তিদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে।”
তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভেতরে থাকবে-
সীমান্তে ভিড়, ‘অবৈধদের’ বাংলাদেশে পাঠানোর আগে নথি যাচাই করবে ভারত
পশ্চিমবঙ্গে ‘আটক শিবির’ থেকে ৩৮৬ জনকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি, সীমান্তে আতঙ্কিতদের ভিড়